মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

নাগরপুরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করেন মনোনয়ন প্রত্যাশী স্বপন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৫৬৬ বার পড়া হয়েছে

জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুশাসনভিত্তিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য টাঙ্গাইলের নাগরপুরে লিফলেট বিতরণ করা হয়েছে। এতে বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের নেতারা অংশ নেন।

শনিবার দুপুরে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ঢাকা মহানগর উত্তর জাসাসের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম স্বপনের নেতৃত্বে নাগরপুর কলেজ মাঠ থেকে কার্যক্রম শুরু হয়। পরে নাগরপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও প্রত্যন্ত এলাকায় লিফলেট বিতরণ করা হয়।

এই সময় দেলদুয়ার ও নাগরপুরের শিক্ষা, চিকিৎসাসহ সার্বিক উন্নয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন শরিফুল ইসলাম স্বপন। তিনি বিশ্বাস ব্যক্ত করেন, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশ পুনরায় গণতন্ত্র, উন্নয়ন ও কল্যাণের পথে এগিয়ে যাবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোটরসাইকেল শোডাউন, উঠান বৈঠকসহ নানা কর্মসূচিও পালন করা হচ্ছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102