মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

জনগণের সরকার গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে-শাতিল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

টাঙ্গাইল জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি, টাঙ্গাইল সদর-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী খন্দকার আহমেদুল হক শাতিল বলেছেন, তারেক রহমানের ৩১ দফা মানতে হবে, দেশ বাঁচাতে ৩১ দফার সরকার আনতে হবে। দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ছাড়া বিকল্প নেই।

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

খন্দকার শাতিল বলেন, জনগণের সরকার গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

জনগণের ভোটে বিএনপি আগামী নির্বাচনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। দেশনায়ক তারেক রহমান ও আপসহীন নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গঠিত হবে।

এ সময় জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনিসুর রহমান, শহর বিএনপির সাবেক সহসভাপতি শামসুজ্জামান রন্টু, জেলা যুবদলের সাবেক নেতা কামরুজ্জামানসহ হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102