মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০২ মে ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

মির্জাপুরে জুতা পায়ে শহীদ মিনারে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুরে জুতা পায়ে শহীদ মিনারে উঠলেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে মির্জাপুর পৌরশহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ চিত্র দেখা গেছে।

জানা যায়, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা নির্মম হত্যাযজ্ঞে নিহতের স্বরণে ও বিচার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল বের করে মির্জাপুর উপজেলা জামায়াতে ইসলামী। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার সময় মির্জাপুর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে জমায়েত হয়। পরে জুতা পায়ে শহীদ মিনারে উঠে সমাবেশে বক্তৃতা করেন জামায়াতে ইসলামীর নেতারা।

সেখানে টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে জামায়েত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ্ তালুকদার, উপজেলা জামায়াতের আমির ইয়া ইয়াহ্ খান মারুফ, সেক্রেটারি মাওলানা আবুল কাশেম মৃধা, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম শাহজাহান ও বাইতুল মাল সম্পাদক ইসহাক আলীসহ আরও অনেককেই জুতা পায়ে দেখা যায়।

এ বিষয়ে বক্তব্য জানতে মির্জাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইয়া ইয়াহ্ খান মারুফের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল্লাহ তালুকদার বলেন, ‘বিষয়টাতো আসলে অতদূর চিন্তা করি নাই। তবে ওখানে বক্তৃতা না রাখলেও চলতো আর কি।’

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম জানান, বিস্তারিত না জেনে এ বিষয়ে কোনো মন্তব্য করা সম্ভব না।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102