মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

এলেঙ্গায় মন্দিরের ৯টি প্রতিমা ভাঙচুর

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা সার্বজনীন রাধাগোবিন্দ রাস মন্দিরের ৯টি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার (৮ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

মন্দির কমিটির সদস্য ও এলেঙ্গা জিতেন্দ্র বালা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোবিন্দ চন্দ্র দাশ বলেন, ২০০ বছরের পুরানো এই মন্দিরে গ্রামবাসী মিলে পূজা করেন। ভাঙচুরের ঘটনায় আমরা থানায় লিখিত অভিযোগ জানিয়েছি। পুলিশ প্রশাসনের কাছে অপরাধীদের শাস্তি দাবি করছি।

কালিহাতী উপজেলা পূজা উদ্‌যাপন ফ্রন্টের সদস্য সচিব প্রবাল কমল ভট্টচার্য মানিক বলেন, সকালে দুষ্কৃতকারীরা এলেঙ্গা বাজার সংলগ্ন রাধাগোবিন্দ রাস মন্দিরের ৯টি প্রতিমা ভেঙে রেখে গেছে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ রয়েছে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মন্দিরটি পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102