মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

সব ষড়যন্ত্র নস্যাৎ করে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে-আযম খান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৪১৭ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল-৮ আসনে দলীয় প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘সব ষড়যন্ত্র নস্যাৎ করে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। সব রাজনৈতিক দল মাঠে নেমে গেছে, জনগণ নির্বাচনমুখী হয়েছে।’

রবিবার (৯ নভেম্বর) দুপুরে বাসাইল উপজেলা বিএনপির আয়োজনে বাসস্ট্যান্ড চত্বরে জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আহমেদ আযম খান বলেন, ‘সরকার নির্বাচনের জন্য অত্যন্ত সুদৃঢ় আছে।

তাই নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। বাসাইল-সখিপুরসহ দেশবাসী ধানের শীষে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে।’তিনি বলেন, ‘২৩৭টি আসনে বিএনপি প্রার্থী দিয়েছে।

এর বাইরে যে ৬৩টি আসন এখনো বাকি আছে। কিছু আসনে আমাদের প্রার্থী চূড়ান্ত পর্যায়ে। বেশ কিছু আসন তাদের জন্য, যারা আমাদের সঙ্গে রাজনীতিতে রাজপথে ছিলেন। সমমনা দলগুলোর সঙ্গে আলোচনা হচ্ছে, তাদের জন্য আমরা বরাদ্দ রাখব।
আমরা বলেছি, নির্বাচনে এবং নির্বাচন পরবর্তী সময়ে জাতীয় সরকার করব।’

বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরনবী আবু হায়াত খান নবু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহীন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আযাদ পিন্টু প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102