মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

পার্শ্ববর্তী দেশে বসে এ দেশকে অস্থিতিশীল করার যে প্রচেষ্টা চালাচ্ছে-টুকু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ২৭৫ বার পড়া হয়েছে

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আন্দোলন ও অরাজগতার মধ্যে পার্থক্য রয়েছে। দূর থেকে তারা দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন অপরাধ করছে। দুষ্কৃতকারীরা দুষ্কর্ম করবে এটাই স্বাভাবিক। আজকে পার্শ্ববর্তী দেশে বসে এ দেশকে অস্থিতিশীল করার যে প্রচেষ্টা চালাচ্ছে, এটাই দেশের জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে ‘শহীদ জিয়া স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কোনোভাবেই দেশের জনগণ ভালোভাবে গ্রহণ করছে না। তাদের মিনিমান কোনো অনুশোচনা নেই। সমস্ত শ্রেণি পেশার মানুষকে তারা হত্যা করেছে। কোনোভাবেই এ দেশের ফ্যাসিবাদ কায়েম না করতে পারে সে ব্যাপারে মানুষ সচেতন রয়েছে।

জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ আলী ইমাম তপন ও সদর থানা বিএনপির সভাপতি আজগর আলী।

ক্রিকেট টুর্নামেন্ট ১২টি দল অংশ গ্রহণ করে। উদ্বোধনী খেলায় সৈয়দ জালাল ক্লাব এবং টাঙ্গাইল টাইগারস ক্রিকেট একাডেমি অংশ গ্রহণ করে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102