মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

দেলদুয়ারে মনোনয়ন দ্বন্দ্বে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৩৯২ বার পড়া হয়েছে

মনোনয়ন দ্বন্দ্বে টাঙ্গাইলের দেলদুয়ারে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার এলাসিন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোয়েব খান বিষয়টি নিশ্চিত করেছেন।

টাঙ্গাইল-৬ (নাগরপুর দেলদুয়ার) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন রবিউল আওয়াল লাভলু। তার মনোনয়ন বাতিল করে মনোনয়নবঞ্চিত নেতা জুয়েল সরকারকে মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে তার সমর্থকরা।

এ সময় রবিউল আওয়াল লাভলুর সমর্থকরা মিছিল নিয়ে সেখানে এলে তাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়।

এলাসিন ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজ সিকদার জানান, খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এলাসিন বাজারে দোয়া মাহফিল শেষে রবিউল আউয়াল লাভলুর মনোনয়ন বাতিল করে জুয়েল সরকারের দেওয়ার দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়।

পরে বিক্ষোভ মিছিল বের করা হলে অতর্কিতভাবে লাভলুর সমর্থিত লোকজন হামলা করে। এতে আমাদের সাতজন আহত হয়। এ ঘটনায় দোষীদের বিচারের দাবি করছি।

লাভলুর সমর্থক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুবেল মোল্লা জানান, দলের মনোনীত প্রার্থী লাভলুর পক্ষে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ চলছিল। এ সময় জুয়েল সমর্থিত লোকজন আমাদের ওপর হামলা করে।

তখন আমাদের সমর্থিত একজনের মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আমাদের বেশ কয়েকজন আহত হন। আমরা এর বিচার চাই।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোয়েব খান বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় রবিউল আওয়াল লাভলুর পক্ষে অভিযোগ দায়ের করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102