মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০২ মে ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩১২ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল হয়েছে। দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল পৌরসভার সন্তোষে পাঁচ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সুলতান সালাহউদ্দিন টুকু।

টুকু বলেন, ‘দেশের সর্বস্তরের মানুষের ভালোবাসা ও দোয়ায় আমাদের নেত্রী আল্লাহর রহমতে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

তার দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাই। তিনি যেন সুস্থ হয়ে আবার দেশের কল্যাণে নেতৃত্বের হাল ধরতে পারেন।’

টুকু আরো বলেন, ‘শীতের কষ্টের সময়ে কম্বল দরিদ্র মানুষের উপকারে আসবে। বিএনপি সব সময় মানবিক কর্মকাণ্ডে অগ্রাধিকার দেয়।

এ সময় জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ ও জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102