মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০২ মে ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

টাংগাইলে ১০ প্রার্থীর মনোনয়নপত্র ক্রয়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫৯ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য টাঙ্গাইলে একদিনে বিএনপি ও জামায়াতসহ ১০ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত সংশ্লিষ্ট রিটার্নিং অফিস থেকে তারা এ মনোনয়নপত্র ক্রয় করেন। এ নিয়ে এখন পর্যন্ত ১২ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করলেন।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী) আসনে মনোনয়নপত্র কিনেছেন তিনজন। তারা হলেন— বিএনপি মনোনীত প্রার্থী ফকির মাহবুব আনাম, স্বতন্ত্র প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী ও জামায়াত মনোনীত প্রার্থী মোন্তাজ আলী।

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে মনোনয়নপত্র কিনেছেন বিএনপির মনোনীত প্রার্থী এস এম ওবায়দুল হক ও টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লিয়াকত আলী।

টাঙ্গাইল-৫ (সদর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী আহসান হাবীব মাসুদ ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ খালেদ মোস্তফা, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে জামায়াতের প্রার্থী এ কে এম আব্দুল হামিদ ও স্বতন্ত্র প্রার্থী পনির মিয়া মনোনয়নপত্র ক্রয় করেন।

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ আযম খান, জামায়াতের প্রার্থী শফিকুল ইসলাম খান ও স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর মনোনয়নপত্র ক্রয় করেন।

সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র ক্রয় করছেন। প্রার্থীদের প্রতি আহ্বান সবাই যেন নির্বাচনী আচরণবিধি মেনে চলেন।’

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102