মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০২ মে ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির খুনিদের বিচার বাংলাদেশের মাটিতেই হবেঃটুকু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৮ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীরা ভারতে পালিয়ে গেলেও তাদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে টাঙ্গাইল শহরের দিঘুলীয়া বেপারীপাড়া এলাকায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, দিল্লিতে বসে মানুষ খুনের নকশা করা হচ্ছে। সম্প্রতি চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহকে গুলি করা হয়েছে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকেও গুলি করা হয়।

গতকাল চিকিৎসাধীন অবস্থায় তিনি সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেন। ওসমান হাদিকে যারা গুলি করেছে, তারা ভারতে পালিয়ে গেছে। কীভাবে তারা পালাল, সে বিষয়ে প্রশাসনকে জবাব দিতে হবে।আগামী ফেব্রুয়ারির নির্বাচনের প্রসঙ্গে টুকু বলেন, জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত ভোটের অধিকার আবার নির্বাচনের মাধ্যমে ফিরিয়ে আনতে হবে। বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য রাজনীতি করে। বেগম খালেদা জিয়া দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করেছেন।
তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। সুস্থ অবস্থায় কারাবরণ করেছেন, অসুস্থ অবস্থায় হুইলচেয়ারে করে কারাগার থেকে বের হতে হয়েছে। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার জন্য সবাই দোয়া করবেন।

টুকু বলেন, টাঙ্গাইলকে নতুনভাবে সাজানো হবে। এখানে কোনো সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও মাদক থাকবে না। একটি আধুনিক টাঙ্গাইল গড়ে তুলতে সবার সহযোগিতা চাই।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102