মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০২ মে ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

বিএনপি হলো ইসলামের সবচেয়ে বড় হেফাজতকারী দল-টুকু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩০১ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (টাঙ্গাইল সদর) আসনে এমপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ইসলামের সবচেয়ে বড় হেফাজতকারী দল হলো বিএনপি। বিএনপি কখনো ইসলামকে ব্যবহার করে না, বরং ইসলামকে সম্মান ও হেফাজত করে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে প্রত্যাবর্তনের পরই ঘোষণা দিয়েছেন, আল্লাহ সুযোগ দিলে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করবেন। তিনি শান্তি প্রতিষ্ঠা এবং সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনার অঙ্গীকার করেছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে টাঙ্গাইল সদর উপজেলার গড়াশিন এলাকায় এক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপি হানাহানি ও বিবাদে বিশ্বাস করে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনা করেছেন। একইভাবে দেশনায়ক তারেক রহমানও সবাইকে নিয়ে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, জনগণ যদি আমাকে সুযোগ দেন আগামী দিনে টাঙ্গাইলকে সন্ত্রাস, মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজিমুক্ত একটি নিরাপদ জেলা হিসেবে গড়ে তুলব, ইনশাআল্লাহ। সবার দোয়া ও সহযোগিতা চাই। আমি নিজে কোনো অন্যায় করব না এবং কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব, কলেজ শাখার ছাত্রদলের সাবেক সভাপতি জাদিদুল হক জাদিদসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102