মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

মধুপুরে গভীর রাতে হতদরিদ্রদের মাঝে কম্বল দিলেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর গভীর রাতের আঁধারে রাস্তায় ও বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল দিয়ে গা মুড়িয়ে দিচ্ছেন মধুপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন।

কাউকে না জানিয়ে হঠাৎ শীত বস্ত্র নিয়ে ছিন্নমূল দরিদ্র মানুষদের পাশে দাঁড়িয়ে। নিজ হাতে শীতবস্ত্র কম্বল তাদের গায়ে জড়িয়ে দিচ্ছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে মধুপুর উপজেলার গারোবাজার, মোটের বাজার,ইদিলপুর বাজারসহ পৌরসভার নানা জায়গায় ঘুরে ঘুরে সুবিধাবঞ্চিত অসহায় ছিন্নমূল ব্যক্তিদের মাঝে তিনি কম্বল বিতরণ করেন।

সরেজমিনে দেখা যায়, কনকনে শীতে চরম বিপাকে পড়ছেন উপজেলার অনেক অসহায়, গরিব-দুঃখী খেটে খাওয়া শীতার্ত মানুষ। শীতের তীব্রতা একটু লাঘব যাতে হয় তার জন্যই তিনি উপজেলার বিভিন্ন এলাকায় গভীর রাতে ঘুরে ঘুরে এ কাজ করছেন।

প্রচন্ড কনকনে এই শীতের মধ্যে হঠাৎ যখন গায়ে শীতবস্ত্র (কম্বল) দেখে ছিন্নমূল দুঃস্থ, অসহায় মানুষেরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। অনেকই কম্বল পেয়ে আবেগে কেদেও ফেলেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন জানান, গত কয়েক দিন যাবৎ শীতের তীব্র বেশি হওয়ায় ছিন্নমূল ও দরিদ্র মানুষদের অনেকেরই শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। প্রকৃত ছিন্নমূল ও দরিদ্রদের মাঝে বিতরণের লক্ষ্যে রাতের অন্ধকারে বের হয়ে তাদের গায়ে এটি জড়িয়ে দিতে পেরে নিজেরও ভালো লাগছে। পর্যায়ক্রমে সাড়া উপজেলায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।

এ সময় তার সাথে উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102