মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রচণ্ড শীত আর মাঝে মাঝে দমকা হাওয়ায় কাঁপছে টাঙ্গাইল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ২৫৪ বার পড়া হয়েছে

প্রচণ্ড শীত আর মাঝে মাঝে দমকা হাওয়ায় কাঁপছে টাঙ্গাইল। দু-এক দিন সূর্যের দেখা মিললেও তা স্থায়ী হয়নি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীত আরও জেঁকে বসছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জেলার নিম্ন আয়ের মানুষ।

গত এক সপ্তাহ ধরে ঘন কুয়াশা ও হালকা বাতাসের কারণে স্থবির হয়ে পড়েছে জনজীবন। হাড়কাঁপানো শীতে খেটে খাওয়া মানুষ কাজ করতে পারছেন না। ফলে অনেকেই কার্যত কর্মহীন হয়ে পড়েছেন। শীতবস্ত্রের অভাব আর আয়–রোজগার বন্ধ থাকায় দুশ্চিন্তায় দিন কাটছে তাঁদের।

টাঙ্গাইলে গত মাসের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। রবিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শনিবার তাপমাত্রা নেমেছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে।

টাঙ্গাইল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ বলেন, রবিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। জানুয়ারি মাসজুড়েই এমন শীতল আবহাওয়া থাকতে পারে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102