মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

মধুপুরে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৯৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী ১৯ পদাতিক ডিভিশন শহীদ সালাহউদ্দিন সেনানিবাস ঘাটাইল।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে মধুপুর বিএডিসি আর্মি ক্যাম্পে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়।

দরিদ্র অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বলসহ অন্য শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার ও এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়ার মেজর জেনারেল মোহাম্মদ হোসাইন আল মোরশেদ।

সেনাবাহিনী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, প্রতি বছরের মতো এ বছরও শীত মৌসুমে অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানাবিধ জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল অঞ্চলের সেনাসদস্যরা। এবার মধুপুরের বিভিন্ন অঞ্চলের অন্তত ২০০ জন হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে ১৯ পদাতিক ডিভিশনের সদস্যরা এ ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে বলে আশা ব্যক্ত করেন জেনারেল অফিসার কমান্ডিং।

এ সময় উপস্থিত ছিলেন সদর দফতর ৩০৯ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমাদ উদ্দিন আহমেদ, এসপিপি, পিএসসিসহ ঘাটাইল অঞ্চলের অন্য সামরিক কর্মকর্তারা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102