মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

মধুপুরে জাতীয়পার্টির প্রার্থী গভীর রাতেও জনসংযোগ

বিশেষ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এডভোকেট ইলিয়াস হোসেন মনি। তিনি টাঙ্গাইল জেলা ও দায়রাজজ আদালতের একজন সিনিয়র আইনজীবী।

তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের পরিচয় তুলে ধরে জাতীয় পার্টির পক্ষে প্রচারণার অংশ হিসেবে মধুপুর-ধনবাড়ী এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল থেকে মধ্য রাত পর্যন্ত মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের গাংগাইর, মহিষবাথান, আলোকদিয়া, লাউফুলা, বাশতলা ও রক্তপাড়া বাজারসহ বিভিন্ন হাট-বাজারে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তিনি ব্যবসায়ী, শ্রমজীবী, তরুণ ও বয়োজ্যেষ্ঠদের খোঁজখবর নেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম,উপজেলা জাতীয় পার্টির নেতা অভিজিৎ দেব, আলোকদিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল রাজ্জাক, সাধারণ সম্পাদক আবু হানিফ’সহ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা ।

তারা এ সময় তারা নির্বাচনী আচরণ বিধি মেনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102