মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয়, সে বিষয়ে বিএনপি সর্বোচ্চ পদক্ষেপ নেবে-টুকু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ২০৫ বার পড়া হয়েছে
ফাইল ছবি

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে মনোনীত এমপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রাথমিক শিক্ষা মজবুত হলে উচ্চশিক্ষাও স্বয়ংক্রিয়ভাবে শক্তিশালী হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয়, সে বিষয়ে বিএনপি সর্বোচ্চ পদক্ষেপ নেবে।

শনিবার (১৭ জানুয়ারি) টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে শাহীন শিক্ষা পরিবারের আয়োজনে পুরস্কার বিতরণ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পিঠা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

টুকু বলেন, আমরা চাই টাঙ্গাইলের সন্তানরাই এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করুক।

টাঙ্গাইলের মানুষই হোক দেশের চালিকাশক্তি। সেই লক্ষ্যেই টাঙ্গাইলকে একটি আধুনিক, নিরাপদ ও শিক্ষাবান্ধব জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। যাতে করে নাগরিকদের নিরাপত্তা নিয়ে কাউকে উদ্বিগ্ন হতে না হয়।

টাঙ্গাইল শহরকে যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে টুকু বলেন, আমরা সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাং ও মাদকমুক্ত টাঙ্গাইল চাই।

ঢাকার পাশের জেলা হওয়া সত্ত্বেও টাঙ্গাইল যে উন্নয়ন পাওয়ার কথা ছিল, তা পায়নি। একসময় টাঙ্গাইল শিক্ষা নগরী ও ক্রীড়া নগরী হিসেবে পরিচিত ছিল, সেই ঐতিহ্য পুনরুদ্ধার করা হবে।

বেকারত্ব প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, টাঙ্গাইলে শিক্ষিত জনগোষ্ঠীর সংখ্যা অনেক হলেও বেকারত্ব একটি বড় সমস্যা। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে এক কোটি যুবকের কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

পাশাপাশি শিক্ষিত যুবকরা কর্মসংস্থান না পেলে এক বছর পর্যন্ত বেকার ভাতা দেওয়া হবে। টাঙ্গাইলের সন্তান হিসেবে তিনি এমন উদ্যোগ নেবেন, যাতে জেলার কোনো যুবক বেকার না থাকে।

শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীনের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুজিবুল আহসান, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু ও সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102