মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সখীপুরে খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলে তোপের মুখে বঙ্গবীর কাদের সিদ্দিকী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ২৫৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের সখীপুরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যুবদল ও পৌর যুবদল আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তোপের মুখে পড়েন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে কাদের সিদ্দিকীর সখীপুর উপজেলা বাসভবন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসভবনে পূর্বঘোষিত একটি মতবিনিময় সভা চলছিল। একই সময় সখীপুর উপজেলা যুবদল ও পৌর যুবদলের ব্যানারে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

পরিস্থিতি জটিল হয়ে উঠলে বঙ্গবীর কাদের সিদ্দিকী তার বাসভবনের ভেতরে উপস্থিত নেতাকর্মীদের নিয়ে খালেদা জিয়ার সম্মানে এক মিনিট নীরবতা পালন করেন এবং রুহের মাগফিরাত কামনা করেন। এ সময় তিনি তার পূর্বনির্ধারিত কর্মসূচি আজকের পরিবর্তে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন।

পরে তিনি নিজ দলের নেতাকর্মীদের সাথে নিয়ে যুবদলের কর্মসূচিতে সমর্থন জানাতে গেলে সেখানে দেয়া তার বক্তব্যকে কেন্দ্র করে যুবদলের কিছু নেতাকর্মী উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে তারা ‘জুতা মারো তালে তালে’ ও ‘দালাল, দালাল’ স্লোগান দিতে থাকেন। এতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠলে বঙ্গবীর কাদের সিদ্দিকী ঘটনাস্থল ত্যাগ করেন।

ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102