মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সখীপুরে গরু জবাই করে বিরিয়ানি রান্নার অভিযোগে স্বতন্ত্র প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ২৮৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের সখীপুরে গরু জবাই করে বিরিয়ানি রান্নার অভিযোগে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া রান্না করা খাবার মাদরাসা ও এতিমখানায় বিতরণের নির্দেশনা দেওয়া হয়।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ি বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুন্নাহার শীলার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেলের কর্মী-সমর্থকরা নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে গরু জবাই করে বিরিয়ানি রান্না করছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান পরিচালনা করেন। ঘটনাস্থলে রান্না করা খাবার পাওয়া যায়। পরে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শামছুন্নাহার শীলা বলেন, নির্বাচনি আচরণ বিধিমালায় সভা, সমাবেশ বা উঠান বৈঠকে ভোটারদের খাবার পরিবেশন আইনত দণ্ডনীয় অপরাধ। সেই অপরাধে প্রার্থীকে জরিমানা করা হয়েছে। রান্না করা খাবারগুলো নষ্ট না করে এতিমখানা ও মাদরাসায় বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102