মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

ধনবাড়ীতে কৃষি উপকরণ বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৯৫ বার পড়া হয়েছে

কৃষি উৎপাদন বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে টাঙ্গাইলের ধনবাড়ীতে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) উপজেলার ঈদগাঁও মাঠে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) আঞ্চলিক কার্যালয় টাঙ্গাইলের উদ্যোগে এ উপকরণ বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার মাসুদুর রহমান।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় টাঙ্গাইলের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. মসউদ ইকবালের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ব্রি আঞ্চলিক কার্যালয় টাঙ্গাইলের বৈজ্ঞানিক কর্মকর্তা আদিবা আফরিন রিম।

এসময় ১৫০ কৃষকের মধ্যে ব্রি উদ্ভাবিত নতুন আটটি আধুনিক জাতের ধানের প্রায়োগিক পরীক্ষণ স্থাপনের উদ্দেশ্যে ধান বীজ, রাসায়নিক সার, কীটনাশক বিতরণ করা হয়।

এসময় এলএসটিডি প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102