বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে টাঙ্গাইলবাসীর বিভিন্ন উন্নয়ন কাজের দাবি তুলে ধরেছেন দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইলের দরুন চরজানা বাইপাস এলাকায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব দাবি উপস্থাপন করেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইলে প্রায় ৪ লাখ ৬৫ হাজার ভোটার। যমুনা নদীর তীরবর্তী চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ, মাহমুদনগর ও কাশিনগর এলাকায় দুটি সেতু নির্মাণ, করটিয়া সরকারি সাদত কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, ঢাকার নিকটবর্তী টাঙ্গাইলে শক্তিশালী ইকোনমিক জোন প্রতিষ্ঠা এবং স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি করছি।








