মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

মানবিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য-জামায়াত আমির

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর আমির ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোটের প্রধান ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা এমন দেশ গড়তে চাই যেখানে ইনসাফ থাকবে, কর্মসংস্থানের সুযোগ থাকবে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে। আগামীতে এমন মানবিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী প্রচারণার অংশ হিসেবে বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোটের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, গত ৫৪ বছরে দেশে অনেক নির্বাচন হয়েছে, অনেক ওয়াদা দেওয়া হয়েছে।

কিন্তু বেশিরভাগ ওয়াদা বাস্তবায়ন হয়নি। জুলাই যুদ্ধে যুবকেরা একটি দাবি তুলেছিল, ‘উই ওয়ান্ট জাস্টিস’। সেই দাবি বাস্তবায়নের লক্ষ্যেই আমরা রাজনীতিতে আছি।তিনি বলেন, আমরা বসন্তের কোকিল নই।

অতীতে অনেক জুলুম ও নির্যাতন সহ্য করেও আমরা দেশ ছেড়ে যাইনি, এই মাটি ছেড়ে যাইনি। দুঃখের সময় আপনাদের সঙ্গে ছিলাম, সুখের সময়ও আপনাদের সঙ্গেই থাকব। আমরা জাতিকে পিছিয়ে নিতে চাই না, আমরা জাতিকে এগিয়ে নিতে চাই। আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু নির্বাচন আদায় করে নেবে জাতি।

জামায়াত আমির বলেন, এটি কোনো সাধারণ নির্বাচন নয়। এটি নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন। দেড় হাজারের বেশি জুলাই যোদ্ধার রক্তের বিনিময়ে এই নির্বাচন।

জুলাই যোদ্ধাদের সম্মানে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি টাঙ্গাইলের আটটি আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোট মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং তাদের পক্ষে ভোট চান।

টাঙ্গাইল-৫ সদর আসনের ১১ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জামায়াতের ঢাকা উত্তরাঞ্চলের সদস্য হযরত মাওলানা দেলোয়ার হোসেন, জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ খলিলুর রহমান মাদানী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম এবং খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক খন্দকার শাহাবুদ্দিন।

জনসভাকে কেন্দ্র করে টাঙ্গাইল শহরের বিভিন্ন সড়ক নেতাকর্মী ও সমর্থকদের জনস্রোতে পরিণত হয়। শান্তিপূর্ণভাবে জনসভা সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102