মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৫১৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চাপড়ী গ্রামের প্রায় দুইশত বছরের পুরনো একটি রাস্তা নিজের জমি দাবী করে সেখানে যাতায়াতের প্রতিবন্ধকতা তৈরি করে খুটি পুতে দেয়ার অভিযোগ উঠেছে মৃত মোতালেব মিয়ার ছেলে মানিক মিয়ার বিরুদ্ধে।

জানা যায়, উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের চাপড়ী পশ্চিম পাড়া গ্রামের লোকমান হোসেন এর বাড়ীর পাশদিয়ে উত্তর দক্ষিণ হয়ে মনছুর এর বাহিরবাড়ি পাশ দিয়ে মৃত মোতালেব মিয়ার ঘরের পাশ হয়ে পাকা রাস্তায় উঠার জন্য ওই রাস্তাটি গত প্রায় দুইশত বছর ধরে এলকার সাধারণ জনগণের চলাচলের জন্য ব্যবহার করে আসছে।

কিন্তু গত কয়েক মাস আগে হঠাৎ করে মৃত মোতালেব মিয়ার ছেলে মানিক মিয়া ওই রাস্তার জমি তার বলে দাবী করে নিজের মতো পরিমাপ করে খুটি পুতে দেয়া এবং রাস্তায় চলাচলের বাঁধা স্বরূপ রাতের আঁধারে বালি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করে। গত জাতীয় সংসদ নির্বাচনের আগে এ নিয়ে এলাকায় শালিশী বৈঠক হলে সেখানে মাতাব্বগণ জমি পরিমাপ করে তাকে বুঝিয়ে দিয়ে রাস্তা উন্মুক্ত করে দেয়। কিন্ত গত ১৯ এপ্রিল রবিবার আবারো হঠাৎ করেই সেই রাস্তায় খুটি পুতে নিজের জমি দাবী করে প্রতিবন্ধকতা তৈরি করে । এতে এলাকার সাধারণ জনগণ রাস্তা দিয়ে চলাচল করতে না পারায় ৯০টি পরিবার অবরুদ্ধ হয়ে পরে। এ বিষয়ে এলাকার সাধারণ জনগণ মানিক মিয়ার বিরুদ্ধে রাস্তা পুনরুদ্ধার চেয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেছরন বলে জানিয়েছেন এলাকাবাসীর পক্ষে আবেদনকারী মো. হানিফ আলী। আবেদন থেকে জানা যায়,ওই রাস্তা দিয়ে ৯০টি পরিবার ছাড়াও পাশের এলাকা ধামাবাশুরী ও কাউটেনগরের ৪০০-৫০০ জন লোক নিয়মিত যাতায়াত করে। এই রাস্তা মানিক মিয়া অবরুদ্ধ করায় লোকজন যাতায়াত করতে না পারায় হাট বাজার করতে বিরাট সমস্যা হচ্ছে। তাই এলাকাবাসীর দাবী অতিদ্রুত এ বিষয়টির সুরাহা প্রয়োজন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102