মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৯৩ বার পড়া হয়েছে

“সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষা এবং মৌলিক পরিষেবায় অভিগম্যতা বৃদ্ধি” শীর্ষক প্রকল্পের আওতায় প্রান্তিক নারীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় টাঙ্গাইলের মধুপুর উপজেলার পীরগাছা থাংয়ানি কো-অপারেটিভ ক্রেডিট হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। প্রকল্পটি বাস্তবায়ন করছে নাগরিক উদ্যোগ, সহযোগিতায় রয়েছে আচিক মিচিক সোসাইটি এবং অর্থায়ন করেছে এফজেএস।

অনুষ্ঠানে আচিক মিচিক সোসাইটির সভাপতি মালতি নকরেক-এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ইসমাঈল হোসেন।

তিনি বলেন, আদিবাসী নারীদের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং আর্থিক স্বাবলম্বিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে নারীদের সামাজিক অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, পীরগাছা থাংয়ানি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি মিহির মার্টিন মৃ, আচিক মিচিক সোসাইটির নির্বাহী পরিচালক সুলেখা ম্রং, প্রবীণ নেতা নেরে নবার্ট দালবত, উৎপল রেমা, অজয় চিসিম, সাংবাদিক মোঃ লিটন সরকার, ইউপি সদস্য লোকাশ রেমা এবং তুহিন নকরেক।

মতবিনিময় সভায় বক্তারা দলিত ও আদিবাসী নারীদের অধিকার সুরক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বৃদ্ধি এবং তাদের অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, স্থানীয় প্রশাসন, উন্নয়ন সংস্থা ও কমিউনিটির সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সম্ভব। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, উন্নয়নকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মতবিনিময় শেষে আদিবাসী নারীদের সামাজিক উন্নয়ন, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং কমিউনিটি ভিত্তিক নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে মধুপুরে দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102