মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মির্জাপুরে নিখোঁজের ১১ দিন পর এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে
ফাইল ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের ১১ দিন পর আমেনা খাতুন (৪০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মে) বিকেলে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর দিঘিবাড়ী এলাকার জঙ্গল থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

নিহত আমেনা খাতুন ওই এলাকার আবুল কাশেমের স্ত্রী। স্থানীয় সূত্র জানায়, গত ২৫ এপ্রিল আমেনা খাতুন নিখোঁজ হন।

দীর্ঘ অনুসন্ধানের পর বুধবার বিকেলে স্থানীয়রা বংশীনগর দিঘিবাড়ী জঙ্গলের একটি গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করেন এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, আমেনা খাতুন দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। ১০ বছরের মধ্যে তার দুই ছেলে অসুস্থ হয়ে মারা যায়, এর পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

এর আগে একাধিকবার তিনি বাড়ি থেকে কাউকে না জানিয়ে বেরিয়ে গিয়েছিলেন বলেও জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে বাঁশতৈল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সিদ্দিক হোসেন বলেন, ‘সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102