মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

আমরা স্পষ্ট বলেছি, আগামী নির্বাচনে পিআর পদ্ধতিতে হবে না-আযম খান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৪৮৬ বার পড়া হয়েছে

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, “আমরা স্পষ্ট বলেছি, আগামী নির্বাচনে পিআর পদ্ধতিতে হবে না। আমরা পিআর পদ্ধতি আগামী নির্বাচনের জন্য অবশ্যই বিশ্বাস করি না। কারণ, এই পদ্ধতিতে নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষকে তৈরি করতে কয়েকটা নির্বাচন সময় লাগবে।”

তিনি বলেন, “সংসদ ছাড়া পিআর পদ্ধতি কিভাবে আমরা সংবিধানে অন্তর্ভুক্ত করব। এটা তো রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে। বিশ্বের যে দেশগুলোতে পিআর আছে, সেখানে খুবই অস্তিত্বশীল অবস্থা বিরাজ করছে। বাংলাদেশের মানুষ পিআর বোঝে না, আমরা বুঝি না।”

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের নলগাইরা বাজারে আয়োজিত নাগরিক সমাবেশে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপি এই সমাবেশের আয়োজন করে।

আহমেদ আযম খান বলেন, “যারা পিআর সম্পর্কে ঐক্যমত পোষণ করছে, তারা জাতির সঙ্গে প্রতারণা করছে। কারণ পিআরের পক্ষে ঐক্যমত পোষণ করে তারা আরেক দিকে নমিনেশন দিয়ে জনগণের কাছে ভোট চাইতে শুরু করেছে। তাহলে কোনটা তাদের সত্যি। সত্যি হলো, তাদের প্রতারণা জাতির সঙ্গে। কাজেই স্পষ্ট বলতে চাই, এই প্রতারণা বাদ দিয়ে জাতির কাছে আসুন। জাতির সামনে নিজেদের আদর্শ তুলে ধরুন। জাতি যদি ভোট দেয়, তাহলে আপনারা সংসদে বসবেন।”

তিনি বলেন, “সামনের নির্বাচনে পিআরকে নিয়ে আন্দোলন করে লাভ হবে না। কারণ জনগণ ও রাজনৈতিক দলগুলো পিআরের জন্য প্রস্তুত নয়।”

আহমেদ আযম খান বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্বোত্তম রাজনৈতিক দল। এখানে একটি আসনে একাধিক প্রার্থী থাকাই স্বাভাবিক। আমি বিশ্বাস করি, এই একাধিক প্রার্থীই ধানের শীষে ভোট চাচ্ছেন। কাজেই একাধিক প্রার্থী থাকলেও দলের কোনো ক্ষতি হবে না। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।”

কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবিএম মাসুদুল আলম বিপ্লবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন-টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আকতারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুন, সাবেক চেয়ারম্যান মামুন অর রশীদ খান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102