মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:০১ অপরাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

কালিহাতীতে রাষ্ট্রীয় সম্মানে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল বাছেদের দাফন সম্পন্ন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪০৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল বাছেদের দাফন রাষ্ট্রীয় সম্মানের সহিত সম্পন্ন হয়েছে।

গতকাল রবিবার সকাল ১০ টায় কালিহাতী পৌর এলাকার ঘুনী আরাফা ঈদগাহ ময়দানে জানাযা নামাজ শেষে তাঁকে ঘুনী সামাজিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুম মুক্তিযোদ্ধার কফিনে ফুলেল শ্রদ্ধা জানানো হয় এবং পুলিশের একটি চৌকস দল জাতির এই সূর্য সন্তানকে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক ও কালিহাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান শেখ বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদকে রাষ্ট্রীয় সালাম জানান।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিজানুর রহমান মজনু ও কালিহাতী পৌরসভার প্যানেল মেয়র সোহেল রানাসহ বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। পরে তাঁরা তাঁর জানাযা নামাজেও অংশ নেন।

পরিবার সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত কারণে গত ২ ফেব্রুয়ারি শুক্রবার সকালে ঢাকার মোহাম্মদপুরের বাসায় অসুস্থ হলে সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় পরদিন শনিবার ৩ ফেব্রুয়ারি দুপুর ৩ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় স্ত্রী ও তিন কণ্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল (৭২) বছর।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102