মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

নাগরপুরে জামায়াতের নির্বাচনী মিছিল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৮ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৬ আসনে ১১ দলীয় জোটের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ডা: এ কে এম আব্দুল হামিদের পক্ষে এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে নাগরপুর জামায়াতে ইসলামী কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি নাগরপুর সদর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নাগরপুর সরকারি কলেজের প্রধান গেটে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ সংসদীয় আসনের ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী ডা: এ কে এম আব্দুল হামিদ, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা মো: রফিকুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সরদার আশরাফ, উপজেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা মো: জাকির হোসেনসহ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা।

মিছিল চলাকালে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ডা: এ কে এম আব্দুল হামিদ বলেন, ‘নাগরপুর-দেলদুয়ারের মানুষ দীর্ঘদিন ধরে সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হলে ইনশাআল্লাহ দুর্নীতিমুক্ত সমাজ গঠন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের উন্নয়নে কাজ করব।’

তিনি আরো বলেন, ‘দাঁড়িপাল্লা প্রতীক শান্তি, ন্যায় ও কল্যাণের প্রতীক। দাঁড়িপাল্লা বিজয়ী হলে জনগণ তাদের অধিকার ফিরে পাবে বলে আমি বিশ্বাস করি।’

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102