মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

ভৈরবে ছিনতাইকারী চক্রের প্রধানসহ ৪ ছিনতাইকারী ও ১ চোরসহ ৫ জনকে গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৭৫ বার পড়া হয়েছে

মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধিঃ ভৈরবে পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকারী চক্রের প্রধানসহ ৪ ছিনতাইকারী ও ১ চোরসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাইকারীদের স্বীকারোক্তিতে ছিনতাই হওয়া অটোরিক্সাটি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো মোঃ ইয়াছিন মিয়া (২১), শরীফ মিয়া (৩৩), আবদুল্লাহ (২৯) ও রানা মিয়া (৪০)। গ্রেফতারকৃতদেরকে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, গত  ৭ ফেব্র‍ুয়ারী সকালে ভেরব রেলওয়ে ষ্টেশন থেকে যাত্রী বেশে গ্রেফতারকৃত ৪ ছিনতাইকারী আরমান মিয়ার অটোরিক্সায় উঠে ফেরীঘাটে যাওয়ার কথা বলে তাকে পুরাতন শ্বাশানঘাট বালুরমাঠে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে অটোরিক্সা নিয়ে পালিয়ে যায়। পরে অটো রিক্সাটি ভৈরবপুর বাগানবাড়ি একটি গ্যারেজে বিক্রি করে দেয় এ ঘটনায় আরমান মিয়ার পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করলে পুলিশ আজ বুধবার ভোরে  রানা মিয়াকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে ভিকটিম চিহ্নিত করলে পরে আসামীর স্বীকারোক্তিনুযায়ী অপর ৩ ছিনতাইকারী সহ চক্রের ৪ জনকে গ্রেফতার করে তাদের দেওয়া তথ্য মতে বাগানবাড়ি একটি গ্যারেজ থেকে রিক্সাটি উদ্ধার করে গ্যারেজের ম্যানেজার সুমন মিয়াকে গ্রেফতার করে।

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম জানান,পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ (পিপিএম বার) এর দিক নির্দেশনায় এসআই আঃ রহমানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইকারী সিন্ডিকেটের প্রধানসহ ৪ ছিনতাই কারী এবং চোবরাই অটোরিক্সা কেনার দায়ে গ্যারেজের ম্যানেজার সুমন মিয়াসহ ৫ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। তাছাড়া অটোরিক্সাটি উদ্ধার করে জব্দ করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102