মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১৩ মে ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

টাংগাইলে আন্তর্জাতিক নার্স দিবসের র‍্যালি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ- জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকালে ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আয়োজনে এই আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়।

পরে বর্নাঢ্য একটি শোভাযাত্রা ও  র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাসপাতালে কর্মরত নার্স ও বিভিন্ন নার্সিং স্কুল ও কলেজের শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।

শোভাযাত্রা শেষে হাসপাতালের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একসময় বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আজিম উদ্দিন বিপ্লবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীদের সার্বক্ষণিক সেবা, মানবিক সহায়তা ও চিকিৎসা কার্যক্রমে নার্সরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। একজন দক্ষ ও প্রশিক্ষিত নার্স একটি হাসপাতালের সেবার মান বহুগুণে বৃদ্ধি করতে পারে বলেও বক্তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিনিয়র স্টাফ নার্স, ইন্টার্ন নার্স এবং বিভিন্ন নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও পেশার প্রতি গর্ববোধ প্রকাশ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102