মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ৩১ মে ২০২৬, ১০:২১ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

টাংগাইলে নায়ক মান্নার বাসা থেকে ৬ শত ২০ মিটার রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ৩৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল পৌরসভার ৬নং ওয়ার্ডের প্রয়াত নায়ক মান্নার বাসা থেকে বেড়াডোমা ব্রিজ পর্যন্ত ৬শত ২০ মিটার রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে কাজটি উদ্বোধন করেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর।

এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মামুন জামান সজল, সাবেক কাউন্সিলর মাসুদুর রহমান মাসুদ, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান পদ-প্রার্থী ইসতিয়াক আহম্মেদ রাজীব, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ভ্রমর চন্দ্র ঘোষ ঝোটন, সমবায় সুপার মার্কেটের সাবেক সাধারণ সম্পাদক অতুল চন্দ সরকার প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র সিরাজুল হক আলমগীর বলেন, টাঙ্গাইল পৌরসভাকে আধুনিকায়ন করার লক্ষে আমি নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় প্রয়াত নায়ক মান্নার বাসা থেকে বেড়াডোমা ব্রিজ পর্যন্ত ৬’শ বিশ মিটার রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হলো। ইতিপুর্বে এই সড়কের ড্রেনেজ ব্যবস্থা আধুনিকায়ন করা হয়েছে। আশা করা যায়, নির্দিষ্ট সময়ে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি সম্পন্ন করবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র বলেন, টাঙ্গাইল শহীদস্মৃতি পৌর উদ্যান, টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাঁহ ও কাগমারী রাণী দিনমনি শ্মশান ঘাট উন্নয়নের জন্য টাঙ্গাইল পৌরসভা কর্তৃক প্রস্তাবিত ৩ কোটি ৫০ লাখ টাকার বাজেট অনুমদিত হয়েছে। আশা করা যায় খুব দ্রুতই এই তিনটি প্রকল্পের উন্নয়নের টেন্ডার আহবান করা যাবে।

উল্লেখ্য, ৬শত ২০ মিটার রাস্তাটি ৮৮ লাখ ৯০ হাজার টাকা ব্যায়ে উন্নয়ন কাজটি পেয়েছেন ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স খন্দকার শাহিন-জাহানারা ট্রেডার্স।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102