মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোপালপুরে বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা সামগ্রী বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৩৪০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালেরে হেমনগর ও ঝাওয়াইল  ইউনিয়নে বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার  পক্ষ থেকে মানবিক সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।
(৭ জুলাই) রবিবার বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের আয়োজনে হেমনগর ইউনিয়নের গুলিপেচা ও ঝাওয়াইল ইউনিয়নে সোনামুই বাজারে উক্ত মানবিক সহায়তা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ  কায়ছারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল -২ ( গোপালপুর -ভূঞাপুর)  আসনের সংসদ সদস্য ছোট মনির।
এসময় আরও উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিন,  উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা, উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজমুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মারুফ হাসান জামি ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার, হেমনগর ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান তালুকদার হিরাপ্রমুখ।
মাননীয় প্রধানমন্ত্রীর বানবিক সহায়তা সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, চিনি মসলাসহ সাড়ে চৌদ্দ কেজি ওজনের প্যাকেট এবং  পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও পানির পাত্র বিতরণ করা হয়। হেমনগর ও ঝাওয়াইল ইউনিয়নসহ অন্যান্য এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সহায়তা সামগ্রীর চারশত প্যাকেট বিতরণ করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102