মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

কালিহাতীতে জামায়াতের সিরাতুন্নবী (সা:) সম্মেলন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলা জামায়াতের উদ্দ্যোগে সিরাতুন্নবী (সা:) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলা পরিষদ হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমির এস এম এনামুলন হক মাস্টারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা বিভাগ উত্তর অঞ্চলের টিম সদস্য মাওলানা দেলাওয়ার হোসাইন। কালিহাতী পৌর জামায়াতের সাধারন সম্পাদক মো. মতিউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, সাধারন সম্পাদক মো. হুমায়ুন কবির, সহ সাধারন সম্পাদক ড. হোসনী মোবারক বাবুল, গুলশান থানা জামায়াতের মজলিসে শূরা সদস্য মো. আব্দুল মান্নান, এলেঙ্গা সাংগঠনিক উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ আলী, উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক মাওলানা বাকীবিল্লাহ ও বিটেক শাখা শিবির সভাপতি মো. রাফিকুন্নবী রাফি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102