মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

নাগরপুরে মা ইলিশ রক্ষায় অভিযান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে মা ইলিশ সংরক্ষণ করতে সরকার ঘোষিত ইলিশ ধরা, পরিবহন, মজুদ ও বিক্রি নিষিদ্ধ নির্দেশনা বাস্তবায়নে কঠোর অবস্থানে স্থানীয় প্রশাসন। সোমবার (২১ অক্টোবর) দিনভর উপজেলা প্রশাসন ও যৌথ বাহিনী একত্রে দপ্তিয়র এবং সলিমাবাদ ইউনিয়নের যমুনা নদী বেষ্টিত এলাকায় অভিযান পরিচালনা করেছে। এতে অবৈধ ভাবে ধরা ইলিশ জব্দ করা সহ অবৈধ বালু-মাটি উত্তোলনের ড্রেজার পাইপ লাইন ধ্বংস করা হয়েছে।

নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দীপ ভৌমিক, সেনবাহিনীর মেজর মো. হাফিজ আল আসাদ জুহেব, লে. মাহমুদুর রহমান সাবাব ও থানা অফিসার ইনচার্জ (ওসি ) মো. রফিকুল ইসলাম এর উপস্থিতিতে চর সলিমাবাদ থেকে দপ্তিয়র নিশ্চিন্তপুর, বাগকাটারি ও কামুটিয়া পর্যন্ত এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার খবরে জাল রেখে পালিয়ে যায় জেলেরা। ভারপ্রাপ্ত ইউএনও দীপ ভৌমিক বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী স্থানীয় সংশ্লিষ্ট সকল প্রশাসনের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে এমন অভিযান তৎপরতা চলমান থাকবে। এই বিষয়ে স্থানীয়দের সচেতনতা বৃদ্ধি করতে কাজ করছি। প্রশাসনের কঠোর অবস্থানের কারণে এখন পর্যন্ত সফলভাবেই মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102