মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

ঘাটাইলে গত কয়েক দিনে প্রায় ২০ লক্ষাধিক টাকার পাঁচ শতাধিক গাছ চুরি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৪৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া রেঞ্জের আওতাধীন বটতলী বিটের সত্তুর বাড়ি পাগারপার চালায় গোপনে গজারি  গাছ  কাটার হিড়িক পরেছে।

বটতলী বিটের বিট কর্মকর্তা হেলালুর রহমান এর যোগসাজসে সঙ্গবদ্ধ চোরের দল সংগ্রামপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রকাশ্যে গজারি গাছ কেটে নিচ্ছে।

এরই ধারা বাহিকতায় গতকাল ১৫ জানুয়ারি সোমবার গভীর রাতে পাগারপার চালায় বড় বড় কয়েকটি গজারি গাছ কেটে নেয়।

স্থানীয়রা জানাচ্ছেন, কোন কোন চালায় গজারি বাগানে গাছ না থাকায় পূরু চালা ফাঁকা পরে আছে। আর ঐ সব ফাঁকা জমিগুলো ভুমি দস্যুদের কাছে বেদখল হয়ে যাচ্ছে।

সরজমিন গিয়ে দেখা যায় ঐ এলাকায় গত কয়েক দিনে প্রায় পাঁচ শতাধিক গাছ চুরি হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ২০ লক্ষাধিক টাকা।

এ সব চুরির বিষয়ে বটতলী বিটের বিট কর্মকর্তা হেলালুর মানের কাছে জানতে চাইলে তিনি ঘটনা স্বীকার করে বলেন,  চোরেরা পালিয়ে গিয়েছে। তবে চোরদের দা, কুড়াল, করাত জব্দ করেছি।

আপনি উপস্থিত থাকতে কিভাবে বড় বড় গজারি গাছ কেটে নিয়ে চলে গেল জানতে চাইলে তিনি বলেন, আমি এসে গাছ এবং চোর কোনটাই পাই নাই।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102