মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোপালপুর ও ধনবাড়ীতে গরু চুরির হিড়িক পড়েছে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ৫৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুর ও ধনবাড়ী উপজেলায় গরু চুরির হিড়িক পড়েছে। বিগত এক মাসে ১৫টি গরু চুরির ঘটনা  ঘটে। গর্ভবতী গাভী চুরির পর জবাই করে মাংস নেওয়ার মতো পাশবিক ঘটনাও ঘটছে। কিন্তু পুলিশ প্রশাসন নির্বিকার বলে অভিযোগ খামারিদের।

শনিবার (২০ জানুয়ারি) ভোর রাতে ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের পানকাতা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভোর রাতে ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের পানকাতা পূর্বপাড়া গ্রামে জাহিদুল ইসলাম পিন্টুর খামার থেকে দুর্বৃত্তরা দুধেল গাভীসহ সাড়ে সাড়ে লক্ষ টাকা দামের তিনটি গরু চুরি করে নিয়ে যায়। চুরির ঘটনায় খামার মালিক পিন্টু ধনবাড়ী থানায় আজ শনিবার লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান। এদিকে গত ১৭ জানুয়ারি ঝাওয়াইল ইউনিয়নের দড়িশয়া গ্রামের খামারি আব্দুস সালাম মিয়ার গোশালা থেকে পাঁচলক্ষ টাকা দামের একটি ষাড় এবং দুটি দুধেল গাভী চুরি যায়। ৭ জানুয়ারি গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের চাতুটিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিলের খামার থেকে আড়াই লক্ষ টাকা দামের একটি ষাড় চুরি যায়। ৫ জানুয়ারি একই ইউনিয়নের ভাদুড়িচর গ্রামের আশরাফ আলীর খামার থেকে ছয় লক্ষ টাকা দামের একটি ষাড় ও একটি দুধেল গাভী চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ৩১ ডিসেম্বর মির্জাপুর ইউনিয়নের কাগুজী আটা গ্রামের আলাউদ্দীন মিয়ার চার লক্ষ দামের একটি গর্ভবতী গাভী চুরির পর মাঠে নিয়ে জবাই করে মাংস নিয়ে যায় দুর্বৃত্তরা। এর আগে গোপালপুর উপজেলার আলমনগর, ঝাওয়াইল, হেমনগর ও মির্জাপুর ইউনিয়ন এবং ধনবাড়ী উপজেলার ধনবাড়ী পৌরসভার বিভিন্ন এলাকা থেকে একাধিক  গরু চুরির ঘটনা ঘটে। ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান এলাকায় গরু চুরির ঘটনা বৃদ্ধির সত্যতা স্বীকার করেন।

ধনবাড়ীর গরুর খামার মালিক আবুল হোসেন জানান, গ্রামের সব রাস্তাঘাট এখন পাকা। দুর্বৃত্তরা রাতে গ্রামের নির্জন স্থানে ট্রাক ভেড়ায় এবং তাতে চোরাই গরু উঠিয়ে নিয়ে চম্পট দেয়।

ধনবাড়ী থানার ওসি সাজ্জাদ হোসেন জানান,  তিনি নতুন এসেছেন। আগে গরু চুরি হয়েছে কি না তিনি জানেন না। তবে বলিভদ্র ইউনিয়নের পানকাতা পূর্বপাড়া গ্রামে গরু চুরির ঘটনায় থানায় একটি জিডি দায়ের হয়েছে। পুলিশ খোঁজ খবর নিচ্ছে। চুরি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গোপালপুর থানার ওসি (তদন্ত) মামুন হোসেন জানান, গরু চুরির ঘটনায় কেউ থানায় অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102