মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাগরপুরে আওয়ামী লীগ নেতার ভাইসহ চার ইয়াবা ব্যবসায়ী আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৭৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে আওয়ামী লীগ নেতার ভাই সহ চারজন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে নাগরপুর থানা পুলিশ।

মঙ্গলবার রাতে নাগরপুর উপজেলার পাকুটিয়া বাজারে কুদ্দুস মিয়ার কীটনাশকের বন্ধ দোকানের সামনে থেকে ১শত পিছ ইয়াবাসহ তাদের আটক করা হয়।

জানা যায়, ইয়াবা বেচাকেনা সময় এমন সংবাদের ভিত্তিতে এসআই মামুন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে রাতে পাকুটিয়া বাজারে অভিযান চালিয়ে কুদ্দুস মিয়ার কীটনাশকের বন্ধ দোকানের সামনে থেকে ১শত পিছ ইয়াবাসহ চার জনকে আটক করলেও দুইজন পালিয়ে যায়।

আটককৃতরা হলো, পাকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতার ছোট ভাই মৃত আরফান আলী খানের ছেলে মো. সেলিম খান (৪৫), আগ দিঘুলিয়ার মৃত শাহজাহান মিয়ার দুই ছেলে মো. সাগর মিয়া (২৪) ও মো. শাকিল মিয়া (২০) এবং হাড়ীপাড়ার সদু মিয়ার ছেলে শিবলু মিয়া (২১)।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাকুটিয়া থেকে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের চারজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে কোট হাজতে প্রেরণ করা হয়েছে।

আরো যারা মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102