মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকসহ তিনজন নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকসহ তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ৩ সিএনজি যাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সকালে ঘাটাইল ও দুপুরে কালিহাতী উপজেলায় এসব ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে এসআই নাজমুল জানান, গোহালিয়াবাড়ী থেকে ভ্যানচালক কাঁচামাল নিয়ে হাটে যাচ্ছিলেন। এসময় হানিফ পরিবহনের একটি বাস অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই দুজন নিহত হন। নিহতরা হলেন- ভ্যানচালক সাত্তার (৪০) ও মমিন (৩৭)। লাশ দুটি উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় আনা হয়েছে। বাসটি আটক করা গেলেও চালক পালিয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অপরদিকে সকালে ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার সালেংকা মোড়ে মাটিভর্তি একটি ডাম্প ট্রাক ও সিএনজিকে চাপ দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক টিটু খাঁ নামের এক ব্যক্তি নিহত হয়। এ ঘটনায় সিএনজিতে থাকা তিন যাত্রী আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় বলে ঘাটাইল থানার ওসি আবু ছালাম মিয়া জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102