মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:০২ অপরাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল চালকের মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। বুধবার(৭ ফেব্রুয়ারী) দুপুর ৩ টার দিকে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহা-সড়কের ধনবাড়ীর ধোপাখালী ইউনিয়নের হাজরাবাড়ী পল্লী বিদ্যুতের সাব-স্টেশনের সামনের সড়কে  প্রাইভেট কারের ধাক্কায় মাহফুজুর রহমান সিয়াম হোসেন(২০) নামের এক মোটর সাইকেল চালক নিহত হন।

স্থানীয় প্রত্যক্ষদোষীরা জানায়, ঢাকা থেকে জামালপুরগামী একটি প্রাইভেটকার ধনবাড়ীর হাজরাবাড়ী এলাকায় পৌঁছলে ধনবাড়ীর দিকে আসা অপর একটি মোটর সাইকেল রাস্তার উল্টো পাশে যাওয়ার কারণে প্রাইভেট কারের ধাক্কায় ঘটনাস্থলেই মোটর সাইকেল চালকের মৃত্যু হয়।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত ওসি মো: ইদ্রিস আলী জানান, খবর পেয়ে থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার  করে থানায় আনা হয়। ঘটনা ঘটার সাথে সাথেই ঘাতক প্রাইভেট কারটি দ্রুত পালিয়ে যায়। পরিবারের কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

নিহত মাহফুজুর রহমান সিয়াম উপজেলার বলিভদ্র ইউনিয়নের কেরামজানি গ্রামের ফজলুল হকের ছেলে। সে তার পরিবারের সাথে ধনবাড়ী পৌর শহরের আমবাগান এলাকায় বাস করতেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102