মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মির্জাপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদককে কুপিয়ে আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর কিশোর গ্যাংয়ের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলামকে। আহত আতিকুলকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) রাত সোয়া আটটার দিকে বাইমহাটী পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আতিকুলের বড় ভাই সাতজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার উপজেলা প্রশাসন জামে মসজিদে এশার নামাজ শেষে আতিকুল মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাইমহাটী পালপাড়া প্রফেসর নুরুল ইসলামের বাসার সামনে পৌছালে¡ কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য আতিকুলের গতিরোধ করে। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে গুরুতর আহত করে। তার আর্তচিৎকারে আশপাশের বাড়ির লোকজন এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় আহত আতিকুলের বড় ভাই মোবারক হোসেন বাদী হয়ে বাইমহাটী গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে শুভ, শহিদুল ইসলামের ছেলে নাহিদ, সিফাতের ছেলে সিয়াম, কিতাব আলীর ছেলে সুজন, হালিম মিয়ার ছেলে সিদ্দিকী, পোষ্টকামুরী গ্রামের আতকের ছেলে শাওনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫/৬জনকে আসামী করে থানায় মামলা করেছেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, ছাত্রলীগ নেতার ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102