মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী

নাগরপুরের সাংবাদিক মো. আজিজুল হক বাবু চাঁদাবাজির মামলায় খালাস

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ দৈনিক আমার সংবাদ পত্রিকার নাগরপুর উপজেলা প্রতিনিধি মো. আজিজুল হক বাবু একজন শিক্ষকের দায়ের করা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন চাঁদাবাজি মামলায় আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) টাঙ্গাইল অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত কর্তৃক সংশ্লিষ্ট মামলা থেকে খালাস সংক্রান্ত একটি রি-কল পত্র (স্বারক নং – ৪৯৭) নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) বরাবর প্রেরণ করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, দায়রা-১৩৪১/২০২২ সন, নাগরপুর থানার মামলা নং–১২(০৪)২২, জি আর নং – ৫৬/২০২২, ধারা (পেনাল কোড)-৩৮৫/৫০৬ থেকে ১২ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখে মো. আজিজুল হক (বাবু) কে খালাস প্রদান করা হয়েছে।

এ বিষয়ে নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থা’র সাধারণ সম্পাদক মো. আজিজুল হক বাবু বলেন, আমাকে হেনস্তা ও আমার পরিবারের সুনাম ক্ষুন্ন করতেই চাঁদাবাজির মিথ্যা অভিযোগে মামলা করা হয়েছিলো যা আদালতের সিদ্ধান্তে বেকসুর খালাসের মাধ্যমে প্রমাণিত হয়েছে। সব প্রতিকূলতাকে পিছনে ফেলে সুষ্ঠু ধারায় সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকতায় সামনে এগিয়ে যেতে চাই।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল ২০২২ ইং তারিখে একটি বানোয়াট অভিযোগ দায়ের করার পরিপ্রেক্ষিতে, উক্ত দিনেই নাগরপুর থানা পুলিশ সাংবাদিক আজিজুল হক বাবু কে আটক করে এবং থানা হাজতে রেখে পরের দিন ২২ এপ্রিল ২০২২ ইং তারিখে আদালতে প্রেরণ করে। প্রায় এক মাস কারাগারে থাকার পর পরবর্তীতে তিনি ২৩ মে, ২০২২ ইং তারিখে জামিনে মুক্তি পান। এছাড়াও ভিত্তিহীন চাঁদাবাজি মামলায় আটকের প্রতিবাদে সেই সময় নাগরপুরের বীর মুক্তিযোদ্ধারা ও বিভিন্ন সাংবাদিক মহল মানববন্ধন সহ প্রতিবাদ সমাবেশ করেছিলো।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102