মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাঙ্গাইল জেলা বার সমিতির সভাপতি শামিম ও সম্পাদক শাহান শাহ মিন্টু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে (২০২৪-২০২৫) আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের এ. কে. এম. শামিমুল আকতার সভাপতি ও মোহাম্মদ শাহান শাহ সিদ্দিকী মিন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ১৪টি পদের মধ্যে এই প্যানেল থেকে বিজয়ী হয়েছেন আরো চারজন। অন্য দিকে বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয় পেয়েছেন আটটি পদে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত সাড়ে ১১টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী ও টাঙ্গাইল ল কলেজের অধ্যক্ষ এডভোকেট খান মোহাম্মদ খালেদ। এবার মোট ভোটার ছিলেন ৭৮৯ জন এবং ভোট দিয়েছেন ৭৪২ জন।

আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের বিজয়ী অন্য প্রার্থীরা হলেন সহ-সভাপতি-নুরুল আমিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক-এস. এম জহিরুল ইসলাম এবং নির্বাহী সদস্য পদে হুমায়ন কবীর ও নুরুল ইসলাম। অন্য দিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের বিজয়ী প্রার্থীরা হলেন সহ-সভাপতি-মো: খোরশেদ আলম, যুগ্ম-সম্পাদক-আতিকুর রহমান মিয়া (জামিল), লাইব্রেরী সম্পাদক-খন্দকার মনিরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক-আব্দুল খালেক মিয়া এবং নির্বাহী সদস্য পদে রাসেল দেওয়ান, আসাদুজ্জামান, আব্দুল জলিল ও জসিম উদ্দিন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102