মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

গোপালপুরে ২০১ গম্বুজ মসজিদ চত্বরে পুলিশ বক্স স্থাপন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদাশিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত বিশ্ব স্থাপত্য ঐতিহ্যের স্মারক ২০১ গম্বুজ মসজিদ চত্বরে পুলিশ বক্স স্থাপিত হচ্ছে। টাঙ্গাইল জেলা পুলিশ প্রশাসন এবং মসজিদ কমিটির যৌথ অর্থায়নে এ পুলিশ বক্স নির্মিত হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে নির্মাণ কাজের উদ্ধোধন করেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা, সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হাসান, ওসি মো. ইমদাদুল ইসলাম তৈয়ব, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক আব্দুল মোমেন, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন, নগদাশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান সোহেল, হেমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান তালুকদার হীরা, ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আয়েশা আখতার শিখা, ২০১ গম্বুজ মসজিদ কমিটির পক্ষে আব্দুল করিম প্রমুখ।

পরে এমপি ছোট মনির পোড়াবাড়ী-পিংনা ভায়া গোপালপুর সড়কের ঝাওয়াইল বাজার সংলগ্ন ঝিনাই নদীর উপর ২২ কোটি টাকা ব্যয়ে গার্ডার ব্রীজ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জীর্ন বেইলী ব্রীজ অপসারণ করে সড়ক ও জনপথ বিভাগ এ ব্রীজ নির্মাণ করতে যাচ্ছে। এমপি ছোট মনির শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্মিত ঝাওয়াইল দাখিল মাদ্রাসার বহুতল ভবন উদ্ধোধন করেন। এ সময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102