মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালিহাতী প্রেসক্লাবের সভাপতি রঞ্জন কৃষ্ণ ও সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর লিটন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন রঞ্জন কৃষ্ণ পণ্ডিত (আলোকিত বাংলাদেশ), সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোল্লা মুশফিকুর মিল্টন (মানবকণ্ঠ)। গত শনিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে বিকালে শেষ হয়। নির্বাচনে ভোট প্রদান করেন কালিহাতী প্রেস ক্লাবের ৩৬ জন সাংবাদিক  ভোটার। নির্বাচনের ফল ঘোষণা করেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহম্মেদ। এ নির্বাচনে সভাপতি পদে বিজয়ী ১৬টি ভোট পান। সাধারণ সম্পাদক পদে ২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নির্বাচনে অন্য বিজয়ীরা হলেন- সহ-সভাপতি কামরুল হাসান মিয়া (ডেইলি অবজারভার), রাইসুল ইসলাম লিটন ( দৈনিক যায়যায়দিন), যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ তালুকদার (আজকের দর্পণ), আব্দুস সাত্তার (দৈনিক ভোরের পাতা), কোষাধ্যক্ষ মেহেদী হাসান চৌধুরী (আনন্দ টিভি), দপ্তর ও পাঠাগার সম্পাদক শাহীন আলম (দৈনিক মানবজমিন), ক্রীড়া সম্পাদক নূর-নবী-রবিন (দৈনিক বাংলাদেশের আলো), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শামীম আল মামুন (দৈনিক খোলা কাগজ)। কার্যনির্বাহী পরিষদে বিজয়ীরা হলেন- আবুল কালাম  আজাদ (ভোরের কাগজ), মনিরুজ্জামান মতিন (আলোকিত প্রতিদিন), মীর আনোয়ার হোসেন (সমকাল), হুমায়ন কবির (যুগধারা), গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস (অপরাধ কণ্ঠ)। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, সহযোগী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন টাঙ্গাইল প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক অরণ্য ইমতিয়াজ ও কার্যনির্বাহী কমিটির সদস্য শামীম আল মামুন প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102