মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেলদুয়ারে ধানের পোকা দমনে ক্ষেতে পার্চিং উৎসব শুরু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ পোঁকামাকড় ও রোগবালাই থেকে ফসলকে রক্ষা করা, কীটনাশকের ব্যবহার কমিয়ে আনা ও পরিবেশ সম্মতভাবে ফসল উৎপাদন করার জন্য বোরো ধান ক্ষেতে পার্চিং উৎসব (ডাল পোতা উৎসব) শুরু হয়েছে। টাঙ্গাইলের দেলদুয়ারে কৃষকদের নিয়ে বোরো ধান ক্ষেতে ডালপালা পুঁতার কার্যক্রমের উদ্যোগটি নিয়েছে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আর এ কারণে উপজেলার কৃষকের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে বোরো ধান ক্ষেতের পোকা দমন করার পার্চিং পদ্ধতি।

দেলদুয়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় দেলদুয়ার উপজেলার ৮টি ইউনিয়নের ২৪ টি ব্লকে এক যোগে এই পাচিং উৎসব করা হয়েছে। পাচিং উৎসবে উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা কৃষি অফিসার মাহবুবুল হাসান, অতিরিক্ত কৃষি অফিসার সুফিয়া আক্তার, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার আবু ইসাহাক সিদ্দিকীসহ ২৪ টি ব্লকের সকল উপ-সহকারি কৃষি অফিসারবৃন্দ। এ সময় প্রতিটি ব্লকে কৃষকরা উপস্থিত থেকে পাচিং উৎসব পালন করেন।

জানা যায়, ক্ষতিকারক পোকার আক্রমণ থেকে বোরো ধান ক্ষেত রক্ষায় এ পদ্ধতি একটি পরিবেশ বান্ধব প্রযুক্তি। সাধারণত ‘লাইভ পার্চিং’ ও ‘ডেথ পার্চিং’ নামের দুই ধরনের পার্চিং পদ্ধতি ব্যবহার হয়ে থাকে। কৃষকরা এ প্রযুক্তি ব্যবহার করে ফসলের অধিক ফলন পেয়ে থাকে। এছাড়া জমিতে কীটনাশক খরচ কম ও পরিবেশের ভারসাম্য রক্ষা পায়। সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গ্রামগঞ্জের কৃষকরা ধান লাগাচ্ছে, কিছু কিছু ধান ক্ষেত সবুজ হয়েছে যা বাতাসে দুল খাচ্ছে। ক্ষেতের মধ্যে একর প্রতি ১০ থেকে ১২ টি বাঁশের কঞ্চি কিংবা গাছের ডাল পোঁতা রয়েছে। ওই পার্চিংয়ে (খুঁটিতে) ফিঙ্গে, শালিক, দোয়েলসহ বিভিন্ন প্রজাতির পাখি বসছে। সুযোগ বুঝে ধানক্ষেতে থাকা ক্ষতিকর পোকা ওইসব পাখিরা খেয়ে ফেলছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102