মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালিহাতীতে অবৈধ ক্লিনিক বন্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধ ক্লিনিক বন্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চলাকালে এলেঙ্গা ডায়াবেটিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়। এছাড়া এলেঙ্গা ক্লিনিককে ৪ হাজার টাকা ও কালিহাতী সদরের যমুনা ডায়াগনস্টিক সেন্টারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাহেদুর রহমান উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাহেদুর রহমান বলেন, স্বাস্থ্য বিভাগের নিয়মিত অভিযানের অংশ হিসেবে কালিহাতী উপজেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিকগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় নিবন্ধন না থাকায় এলেঙ্গা ডায়াবেটিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়। পাশাপাশি অপারেশন থিয়েটারে একজন সহকারী হিসেবে মেডিকেল অফিসার থাকার কথা থাকলেও তার পরিবর্তে একজন নার্সকে দিয়ে দায়িত্ব পালন করানোর ফলে এলেঙ্গা ক্লিনিককে ৪ হাজার টাকা জরিমানা ও নিবন্ধন নবায়ন না করায় কালিহাতী সদরের যমুনা ডায়াগনস্টিক সেন্টারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন জানান, আইন বহির্ভূতভাবে যারাই ক্লিনিকের কর্মকাণ্ড পরিচালনা করবে, তাদের বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102