মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

মির্জাপুরে দুইদিন ব্যাপি বই মেলা শুরু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে দুইদিন ব্যাপি অমর একুশে বই মেলা শুরু হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসন আয়োজিত মেলার উদ্বোধন করেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামীমা আক্তার শিফা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন, সহকারী কমিশনার (ভ‚মি) মাসুদুর রহমান, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, অধ্যাপক দুর্লভ বিশ্বাস, মোশারফ হোসেন মনি প্রমুখ।

মেলা উদ্বোধন শেষে প্রধান অতিথি এবং অতিথিবৃন্দ মেলায় স্টল পরিদর্শন করেন।পরে শিল্পকলা একাডেমীর ক্ষুদে শিল্পিদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মেলায় ৭টি বইয়ের স্টল এবং ৩টি খাবার স্টল রয়েছে বলে আয়োজক কমিটি জানিয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102