মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০২ মে ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

গোপালপুরে আগুন লেগে ৬টি পরিবারের ১১টি ঘর পুড়ে গেছে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৪৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুরে আগুন লেগে ৬টি পরিবারের ১১টি ঘর পুড়ে গেছে। আগুনে পুড়ে  মারা গেছে ৪টি গরু।

রোববার (৩ মার্চ) সন্ধ্যা ৬টায় উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের দড়িসয়া গ্রামে আম্বিয়া খাতুনের বাড়িতে আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ঝাওয়াইল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার।

তিনি আরো জানান, একই গ্রামের বাবলু মিয়ার ২টি ঘর, সেজনু মিয়ার ২টি ঘর ও ২টি গরু, মো. নাজমুলের ২টি ঘর, আম্বিয়া খাতুনের ১টি ঘর, তোফাজ্জল হোসেনের ৩টি ঘর ও ২টি গরু, শফিকুল ইসলামের ১টি ঘর এবং ঘরের ভিতরে থাকা সকল আসবাবপত্র, মালামাল এবং জরুরি কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

গোপালপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত ৮টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে প্রাথমিকভাবে এমন ধারণা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. নাজমুল হোসেন বলেন, খবর পেয়ে  থানা অফিসার ইনচার্জকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102