মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

টাঙ্গাইলে ইজিবাইকের ভাড়া বাড়ানোর দাবিতে মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৩৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের শহরে ইজিবাইকের (অটোরিকশা) ভাড়া বাড়ানোর দাবিতে শ্রমিকরা টাঙ্গাইল পৌরসভা ঘেরাও করেছে। রবিবার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল নিয়ে পৌরসভা ঘেরাও করে। এর ফলে চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষের। বিশেষ করে বেশি ভোগান্তি পড়তে হয়েছে এসএসসি পরীক্ষার্থীদের। অটোরিকশা না পেয়ে অনেকেই পায়ে হেঁটে গন্তব্যস্থলে যায়।

এ সময় শ্রমিক নেতারা বলেন, আমাদের আর জীবন চলছে না। সব জিনিষের মূল্য বৃদ্ধি পাচ্ছে, কিন্তু ইজিবাইকের ভাড়া বৃদ্ধি পাচ্ছে না। তাই আমাদের দাবি আদায়ের লক্ষ্য কর্মসূচি পালন করছি।

টাঙ্গাইল জেলা ইজিবাইক শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন উল্লাস বলেন, আমাদের দাবি আদায়ের লক্ষ্য এই মানববন্ধন কর্মসূচি পালন করছি, মানববন্ধন শেষে পৌরসভা ঘেরাও করছি, যে পর্যন্ত শ্রমিকদের দাবি মানা না হবে সে পর্যন্ত অবস্থান চলবে।

টাঙ্গাইল জেলা ইজিবাইক শ্রমিক সমিতির সভাপতি আব্দুল লতিফ বলেন, টাঙ্গাইলে প্রায় ১০ হাজারের অধিক ইজিবাইক রয়েছে। তাদের দুই শিফটে ভাগ করে দেওয়া হয়েছে যাতে করে শহরে যানজট না হয়। ভাড়া বৃদ্ধির দাবিতে এর আগে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও পৌর সভার মেয়রকে অবগত করেছি। কিন্তু কর্ণপাত করেননি। যার ফলে আজকে পৌরসভা ঘেরাও করেছি।

এ ঘটনায় ইজিবাইকের (অটোরিকশা) ভাড়া বৃদ্ধির বিষয়ে তিন দিনের সময় নিয়েছেন টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102