মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৪৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ মার্চ) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ভাবমূর্তি বিনষ্টকারী ভূয়া নামধারী ডাক্তার পরিচয় দেয়া মনির নামের এক ব্যক্তির বিরুদ্ধে হাসপাতাল চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. হেলাল উদ্দিন, তারার মেলার প্রিন্সিপাল আব্দুল লতিফ, ডা. মাহবুবুর রহমান সজল, ডা. আতিকুর রহমান, ডা. ইমরান হোসেন, ডা. সজীব কান্তি পাল, ডা. অতসী চন্দ, নার্স ইনচার্জ ফাতেমা বেগম, রাজিয়া সুলতানা, মাকসুদা খাতুন ও অর্পনা প্রমুখ।

মানববন্ধনে স্বাস্থ্য কমপ্লেক্সের ভাবমূর্তি বিনষ্টকারী ভূয়া নামধারী ডাক্তার পরিচয় দিয়ে হাসপাতালের সুনাম নষ্ট করার জন্য নানাভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে এমন অভিযোগ করে বক্তারা বলেন, এই মনির হাসপাতাল ও বিভিন্ন স্থানে মানুষকে চাকরি দেয়ার নামে হয়রানি করছে। মানববন্ধনে দ্রুত সুষ্ঠু বিচার ও আইনের আওতায় আনার দাবি জানিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানানো হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের আউট সোর্সিংয়ের জনবল বাদ দেয়ায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। রোগীদের ভোগান্তি রোধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

মানববন্ধনে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নার্সসহ অন্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102