মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাসাইলে তিনজন সেনা বীর মুক্তিযোদ্ধার পরিবারকে সেনাবাহিনীর পক্ষ থেকে ঘর উপহার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৪০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইলে তিনজন সেনা বীর মুক্তিযোদ্ধার পরিবারকে সেনাবাহিনীর পক্ষ থেকে ঘর উপহার দেয়া হয়েছে। বুধবার (৬ মার্চ) দুপুরে বাসাইল পৌর শহরের আন্দাইরাপাড়া এলাকায় ঘরের চাবি ও মিষ্টি তুলে দেন সেনাবাহিনীর বিএ-৫২৯২ বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ শফিউল আজম, এস ইউপি, পিপি এম এস, ডিনডিসি, এ এফব্লিউ সি, পিসসি, কমান্ডার-৯৮ কম্পোজিট বিগ্রেড।

ঘর পেলেন বাসাইল পৌর শহরের সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল (অবঃ) ও বীর মুক্তিযোদ্ধা মৃত কোরবান আলী, উপজেলার ঝনঝনিয়া গ্রামের সেনাবাহিনীর সৈনিক (অবঃ) ও বীর মুক্তিযোদ্ধা মৃত কফিল উদ্দিন ও উপজেলার বাথুলীসাদী গ্রামের জাকির হোসেন।

ঘর পেয়ে খুশি সেনাবাহিনীর সৈনিক (অবঃ) ও বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন। তিনি বলেন, সেনাবাহিনীর পক্ষে থেকে আমাকে ঘর দেয়া হয়েছে। ঘর পেয়ে আমি অনেক খুশি।

সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল (অবঃ) ও বীর মুক্তিযোদ্ধা মৃত কোরবান আলী ছেলে ইব্রাহিম খলিল বলেন, আমার বাবা সেনাবাহিনীতে চাকরিরত্ব অবস্থায় মুক্তিযোদ্ধে চলে যান। যুদ্ধচলাকালীন আমার বাবা মারা গেছে। বাবার লাশ আমরা পায়নি। সেনাবাহিনীর লোকজন খোঁজ খবর নিয়ে বাবার নামে ঘর করে দিয়েছেন। কখনও চিন্তা করি নাই তারা আমাদের ঘর করে দিবেন। ঘর পেয়ে অনেক ভালো লাগছে।

এসময় উপস্থিত ছিলেন বিএ-৭১৮৮ লে: কনেল কে এম হায়দারুল আলম, পি এসসি অধিনায়ক ১১ আরই ব্যাটালিয়নসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এছাড়াও বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, বাসাইল পৌরসভার মেয়র রাহাত হাসান টিপু ও স্থানীয় কাউন্সিলর প্রিন্স মাহমুদ প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102